• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

সড়ক দুর্ঘটনায় ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ট্রাকে ধাক্কা খেয়ে আহত

লালন সরকার। দেবীগঞ্জ, পঞ্চগড়
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ হাইওয়ে মহাসড়কের ৯ নং দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা পাঁচতলা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ট্রাকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক বারোটার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি দেবীগঞ্জ থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ একটি ছাগল পার হওয়ায় ট্রাক চালক দ্রুত ব্রেক দেন। এ সময় বোদা থেকে দেবীগঞ্জের দিকে আসা একটি মোটরসাইকেল ব্রেক দেয়া ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় এবং ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থলে ছাগল প্রাণ হারায়, আর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তার অবস্থার অবনতি নেই এবং তিনি স্বাভাবিক আছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রাক চালক (ঢাকা মেট্রো-ট ২৪-৬৪৪৮) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আল্লাহর রহমতে মোটরসাইকেল আরোহী বড় ধরনের আঘাত থেকে বেঁচে গেছেন; না হলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত।

আহত মোটরসাইকেল আরোহী লিটন, তিনি ডোমার সদরের বাসিন্দা এবং নাসির ক্লাস কোম্পানিতে কর্মরত।


More News Of This Category