• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

পঞ্চগড়ে যুবদল নেতার বিরুদ্ধে কৃষক মোশারফের বাগানে হামলার অভিযোগে মামলা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চর তিস্তাপাড়া খয়ের বাগান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবদল নেতা আব্দুল জব্বারের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, হামলাকারীরা কৃষক মোশারফ হোসেনের চা বাগান ও কলাবাগান ভাঙচুর করে এবং জমি দখলের চেষ্টা চালায়। হামলার ঘটনায় মোশারফসহ তার পরিবারের অন্তত ৬ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে, দেবীগঞ্জ উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর তিস্তাপাড়া খয়ের বাগান এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মোশারফের বাড়িঘর ও রাস্তায় থাকা তার শালার একটি মোটরসাইকেল ভাঙচুর করে, গবাদিপশু মারধর করে এবং পাশের জমির কলাবাগান ও চা গাছ কেটে ফেলে মোশারফের জমি দখল করার চেষ্টা চালায় জব্বার বাহিনী।

স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তাদের উপস্থিতির পরেও হামলা থামেনি, যার ফলে আরও একজন গ্রামবাসী আহত হন।

এর আগে এই ঘটনার পর স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। ঘটনার দিন পুলিশের উপরও হামলা চালানো হয়।

প্রায় এক যুগ ধরে জমির মালিকানায় থেকে বন বিভাগের একের পর এক মামলার মোকাবিলা করে মোশারফ। ৫ আগস্টের পর হঠাৎ করে আব্দুল জব্বার ও তার সমর্থকরা দাবি করেন, মোশারফের জমিতে তাদেরও অংশ রয়েছে। মোশারফ-আসমা দম্পতির জমি দখল করতে জব্বারের পক্ষের নারীরা ঘটনার দিন এক ধরনের আল্টিমেটাম দেয়। এরপর পুলিশ সেখানে উপস্থিত হলে জানানো হয়, তাদের আগুন ধরিয়ে দেওয়া হবে। ঘটনার দিন সেনাবাহিনী না আসলে পুলিশ সদস্যরা আরও বড় ধরনের ক্ষতির শিকার হতে পারতেন, বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগী কৃষক মোশারফ হোসেন জানান, ওই জমি তার পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন। গত এক বছর ধরে জমি নিয়ে আব্দুল জব্বারসহ ৮ জনের সঙ্গে বিরোধ চলছে। তিনি জানান, এর আগে তার স্ত্রী আসমাকে জব্বার বাহিনীর হাতে মারধরের কারণে পায়ে ফ্র্যাকচার হয়েছে। গত ৬ অক্টোবর চা বাগানের পাতা কেটে নেওয়ার অভিযোগ ওঠে জব্বার বাহিনীর বিরুদ্ধে। ৩০০ কলা বাগানের কলা ও চা পাতা লুটপাটের ফলে মোশারফের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, “আমরা প্রায় ৩০ বছর ধরে ওই জমিতে চাষাবাদ করছি, কিন্তু হঠাৎ করে জব্বারসহ কয়েকজন দাবি করছেন, তারা ওই জমির মালিক। অথচ তারা জমি কিনেছেন অন্য একটি অংশে।”

এ ঘটনায় মোশারফ হোসেনের পরিবার দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে, রোববার আদালত আব্দুল জব্বারকে জেলহাজতে পাঠিয়েছে।

অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই আব্দুল জব্বারকে দলীয় পদ থেকে সাময়িকভাবে স্থগিত এবং সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জব্বারের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। তিনি তার প্রভাব খাটিয়ে একটি বাহিনী গড়ে তুলেছেন এবং নিয়মিত অপরাধে জড়িত হচ্ছেন।

এদিকে, অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আব্দুল জব্বার বলেন, “আমরা জমির মূল মালিক। কাউকে হামলা করিনি, বরং পুলিশ আমাদের মারধর করেছে। আমরা শুধু নিজেদের জমিতে কাজ করছিলাম।”

দেবীগঞ্জে ১৩ অক্টোবর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার পরও মোশারফ-আসমা দম্পতি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। পরিবার জানিয়েছে, অজ্ঞাত কারণে তাদের উপর নজরদারি ও মানসিক চাপ তৈরি হয়েছে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “ঘটনার তদন্ত চলছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি। আদালত মামলার এক আসামিকে জেলহাজতে পাঠিয়েছে। এখনো উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় রয়েছে।”


More News Of This Category