• সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছেন আদালত।

আজ সোমবার (২০ অক্টোবর) বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা সময়ের আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া। এ সময়, আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মান্নান।

আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উচ্চ আদালত থেকে এবং সর্বশেষ আরো একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান।

এই খবর জানাজানি হলে, জেলার রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরবর্তীতে, একই দিন বিকেলে চন্দন পালের দেশ ত্যাগের আশঙ্কায় তার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য বিশেষ আবেদন করেন রাষ্ট্রপক্ষের পিপি। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

অপরদিকে, দুপুরে আদালত চত্বরে চন্দন পালের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই শহীদ পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও এনসিপি। আওয়ামী লীগ নেতা চন্দন পালের গোপন জামিন কাণ্ডে বিচারক ও পিপির অপসারণসহ ৭ দফা দাবিতে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং হতাহত পরিবারের সদস্যরা আদালত অঙ্গনে বিক্ষোভ প্রদর্শনসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এ সময় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাহমুদ হাসান রাকিব, এনসিপি নেতা রাশেদুল হাসান দেওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শাহানুর রহমান সায়েমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category