• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে ৯০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

লালন সরকার, দেবিগঞ্জ ( পঞ্চগড় )
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার এলাকা থেকে ৯০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল (Tapal-100) ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি পঞ্চগড় জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি’র পরিদর্শক এ.এস.এম. মঈন উদ্দীন কবির।

অভিযানে ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার এলাকায় প্রথম আসামির নিজ শয়নকক্ষ থেকে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: দেবীগঞ্জের মল্লিকাদহ, ক্লাবগঞ্জের বাসিন্দা মোঃ নাইস ইসলাম রাকিব (২৩) এবং নুরুর বাজার, শিকদার পাড়ার বাসিন্দা মো. নাঈম ইসলাম (২২)।

তল্লাশিকালে রাকিবের পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি Vivo স্মার্টফোন এবং নাঈমের প্যান্টের পকেট থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি Realme স্মার্টফোন জব্দ করা হয়। উভয়ের কাছ থেকে মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭,০০০ টাকা।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি, আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।


More News Of This Category