• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ডোমারে পৌর বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো সারাদেশে প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে। এরই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই নির্বাচনী প্রচারনা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

 

ডোমার পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলীর নের্তৃত্বে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার সাহাপাড়া এবং গোডাউন পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় বক্তব্য রাখেন, ডোমার পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, কাওছার আলম বকুল, অর্থ সম্পাদক রুহুল আমিন, পৌর কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, ওয়ার্ড সভাপতি জহুরুল হক দিপু এবং সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া।

 

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, আজাবুল ইসলাম, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব রাজু আমিন, ওয়ার্ড বিএনপির সভাপতি তালিবুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বক্তারা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


More News Of This Category