• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সমাজের উন্নয়ন, মানবকল্যাণ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতার লক্ষ্য নিয়ে রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রংপুরের পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি।

সভায় সভাপতিত্ব করেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. শামীম মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুজ্জামান জেপলিনের সহধর্মিণী নাজমা বেগম।

মতবিনিময়ের শুরুতে উপস্থিত অতিথিরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন—যার লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করা।

মানবাধিকার কর্মী মাহফুজ বলেন, “যে মহৎ উদ্দেশ্য নিয়ে প্রবাসী কল্যাণ পরিষদ যাত্রা শুরু করেছে, আমরা সমাজের সচেতন নাগরিক হিসেবে সেই প্রয়াসে পাশে থাকতে চাই।”

সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল বলেন, “প্রবাসী কল্যাণ পরিষদ সেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানবতার কল্যাণে অনন্য ভূমিকা রাখবে বলে আশা করছি। আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুজ্জামান জেপলিনকে ধন্যবাদ জানাই।”

জাগ্রত মানবতার ফাউন্ডেশনের পরিচালক রেয়াজুল ইসলাম বলেন, “মেহেরুজ্জামান জেপলিন ভাই যে উদ্যোগ নিয়েছেন তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে আলো ছড়াবে। আমরা তার সঙ্গে থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে প্রস্তুত।”

গঙ্গাচড়া থেকে আগত সাংবাদিক মাহফুজার রহমান (মাহফুজ) বলেন, “আমেরিকায় থেকেও তিনি রংপুরের মানুষের কথা ভাবেন—এটাই একজন সত্যিকারের মানবপ্রেমীর দৃষ্টান্ত।”

প্রধান অতিথি নাজমা বেগম বলেন, “আমার স্বামীর মানবিক চিন্তা ও চেতনা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে প্রবাসী কল্যাণ পরিষদকে মানুষের কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”

আলোচনার শেষ পর্বে উপস্থিত সবাই রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের ঘোষিত লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন


এরকম আরও সংবাদ