• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ডোমারে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী জেলার ডোমার উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেল্প) আয়োজিত স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ডোমার ছোটরাউতা এলাকায় ব্র্যাক এরিয়া অফিস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কিশোরীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী।
সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেল্প)-এর কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজার তপন টি. মিনজ ও কমিউনিটি অর্গানাইজার তাসলিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মৌসুমী আক্তার বলেন, কিশোরীগণ ১৩ থেকে ১৭ বছর পেরিয়ে জীবনদক্ষতা সেশনে অংশগ্রহণ করেছে এবং বাল্যবিয়ে থেকে মুক্ত হয়ে ১৮ বছর পার করেছে। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় স্বপ্নসারথি দলের ৩০ জন কিশোরীর মাঝে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী স্বপ্নসারথি দলের কিশোরীদের পড়ালেখার পাশাপাশি জীবনের মান উন্নয়নে দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখতে পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে স্বপ্নসারথি দলের ৩০ জন কিশোরী অংশগ্রহণ করে।


More News Of This Category