গাইবান্ধা সাদুল্লাপুরে,শুক্রবারেও কৃষি অফিসার ছুটিতে নেই।কারেন্ট পোকার জ্বালায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন, সাদুল্লাপুর কৃষি অফিসার আব্দুর রউফ সরকার, মোস্তাফিজুর রহমান, সরকারি মোঃ মিল্লাত হোসেন মন্ডল। চলতি মৌসুমে উত্তরাঞ্চলে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এরই মধ্যে বিপুল পরিমাণ জমির ধান করেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে।সংশ্লিষ্টরা বলছেন, বালাই নাশক ব্যবস্থাপন পরামর্শ অভাবেই প্রত্যেক বছর আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ ঘটছে। ধানগাছ রোপণের আগেই কিছু ব্যবস্থা নিলে কারেন্ট পোকার আক্রমণ রোধ করা সম্ভব।আরাই, ব্লাস্ট, এবং ছত্রাকজনিত রোগ দমনের জন্য উপযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
কারেন্ট পোকা বাদামী গাছ ফড়িং দমনের জন্য অনুমোদিত কীটনাশক যেমন নিটেনপাইরাম,
ক্যারাটে, টাটা, পাইমেট্রোজিন, ল্যামডা সাইহ্যালোথ্রিন, ইমিডাক্লোরপ্রিড বা আইসোপ্রোকার্ব গ্রুপের কীটনাশক ব্যবহার করা যায়। কীটনাশক স্প্রে করার আগে ধান ক্ষেতে ৩-৪ হাত পর পর ফাঁকা করে দিতে হবে যাতে কীটনাশক গাছের গোড়ায় ভালোভাবে পৌঁছাতে পারে। এছাড়া, স্বল্প জীবনকালের ধানের জাত ব্যবহার করা এবং আক্রমণ বেশি হলে গ্রামের সবাইকে একসাথে মিলে পোকা দমনের ব্যবস্থা গ্রহণ করা জরুরী।