• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

শেরপুরের পৌর শহরস্থ মাধবপুর এলাকায় ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।“চক্ষু স্বাস্থ্যের কেন্দ্র বিন্দুতে জনসাধারণের, চোখের যত্ন,সবার জন্য , সর্বত্র “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) সকালের দিকে শেরপুরের পৌর শহরস্থ মাধবপুর ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ভিশন সেন্টারের ভবনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় ডা:কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল,অপ্টোমেট্রিস্ট-মো:মনিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা:কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল মেডিকেল অফিসার ডা.ইফ্ফাত আরা প্রিয়া, শেরপুর কমিউনিটি @অনকোলজি ফাউন্ডেশনসাধারন সম্পাদক তাহমিনা জলি প্রমুখ সহ চক্ষু হাসপাতাল বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থী এবং ২ শতাব্দী শিশু বয়স্ক নারী ও পুরুষ রোগীরা উপস্থিত ছিলেন।

ডালিয়া সামাদ বলেন চোখ মানুষের অমূল্য সম্পদ, সেই চোখের যত্ন আমাদের নিতে হবে। ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগেএখানে সবার জন্য চক্ষু সেবা উন্মুক্ত রেখেছি, এখানে গরীর অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।


এরকম আরও সংবাদ