• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে শেরপুরে মানববন্ধন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৬ অক্টোবর সোমবার সকালে।

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের সময়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে ইসলামী ব্যাংক শেরপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক জেলা শাখার উপদেষ্টা ও গ্রাহক আলহাজ্ব অ্যাডভোকেট মোকলেছুর রহমান জীবন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সেকেন্দার আলী কলেজের অধ্যাপক শফিউল আলম চাঁন, হাসানুজ্জামান, আশরাফুজ্জামান মাসুম, মাওলানা সোবহান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তব্যের সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে লুটেরা ও মাফিয়া এস আলম ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় ইসলামী ব্যাংকে দেউলিয়া করে ৭৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও সারা বাংলাদেশে ব্যাংকের ২১,০০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তিনি, চট্টগ্রামের তার নিজ এলাকা পটিয়া থেকেই ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন। বক্তারা এসব অবৈধভাবে নিয়োগ বাতিল এবং সেই সাথে এস আলম কর্তৃক ব্যাংকের আত্মসাৎকৃত টাকা উদ্ধার করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।


More News Of This Category