সোমবার সকালে পঞ্চগড় জেলা শহরের ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপের কর্তৃক ইসলামী ব্যাংকের বিশেষ অঞ্চলে অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই এবং অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বিগত ২০১৭ থেকে ২০২৪ ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল করে অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে ছাঁটাইয়ের জোর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ব্যাংক গ্রাহক আতিকুজ্জামান আতিক, নুর ইসলাম, লিটন, এবং চাকরিপ্রত্যাশী ফজলে রাব্বি, সোহেল রানা। এছাড়াও ইসলামিক ব্যাংকের গ্রাহক, চাকরিতে আবেদনকৃত ও চাকরি বঞ্চিত প্রার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।