• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

শার্শায় পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ, পাম্প বন্ধের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম, বেনাপোল ( যশোর )
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনে পরিমানে তেল কম দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে বাগআঁচড়া ও নাভারণ, বেনাপোল মালিক,মটর শ্রমিক ও এলাকাবাসি।

 

বৃহস্পতিবার(২ অক্টোবর) সকাল ১১ টায় ফিলিং ষ্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ওই ফিলিং স্টেশনটি বন্ধের দাবি জানান।

 

মানববন্ধনে বক্তারা বলেন,পরিমাণে কম আর ভেজাল পেট্রোল, অকটেন ও ডিজেল প্রদানের বিষয়টি গ্রাহকরা প্রায় সময় পাম্প কর্তৃপক্ষকে অবগত করলেও কোন পদক্ষেপ নেননি। সাধারণ গ্রাহকরা প্রতারিত হচ্ছে, জানার পরও পাম্পটি বাজারের নিকটবর্তী হওয়ায় বাধ্য হয়ে গ্রাহকরা মোটরযানের জ্বালানি সংগ্রহ করছেন এ ফিলিং স্টেশন থেকে।

 

গত রোববার সকালে এই ফিলিং স্টেশন থেকে একজন গ্রাহক ৫ লিটার ডিজেল জারে ক্রয় করলে পরিমাণে প্রায় ৭৫০ গ্রাম কম দেয়া হয়। বিষয়টি নিয়ে ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকা ম্যানেজার আশরাফকে জানালে, তিনি যান্ত্রিক ত্রুটির কথা জানান।পরে বাগআঁচড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসে পূনরায় পরিমাণে কম দেওয়ার বিষয়টি জানতে চাইলে আবারও যান্ত্রিক ত্রুটির কথা বলে বিষয়টি এড়িয়ে যান।তখন শ্রমিকরা উত্তেজিত হলে দ্রুত ফিলিং ষ্টেশন তালাবদ্ধ করে ম্যানেজার সহ কর্মচারীরা সটকে পড়েন।

 

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কিবরিয়া ফিলিং ষ্টেশন থেকে বহু আগে থেকে ওজনে তেল কম দেওয়া হচ্ছিলো। গতদিন ধরাপড়ার পর তারা মটর শ্রমিকদের তোপেম মুখে পাম্প বন্ধ করে পালিয়ে যায়।তারা পাম্পে না এসে উল্টো শ্রমিকদের নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করেছেন।

 

এসময় প্রশাসনের কাছে তারা এ ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাগআঁচড়া,নাভারন ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অত্র এলাকার সকল মালিক, মটর শ্রমিকসহ প্রায় দু শতাধিক সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।


More News Of This Category