• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সবজি মেস্তা থেকে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর উদ্যোগে এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সবজি মেস্তা (চুকুর) থেকে বিভিন্ন খাদ্যপণ্য (আচার, জ্যাম, জ্যালি, মোরব্বা, পানীয় ইত্যাদি) উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর রংপুর আঞ্চলিক কেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগের তরুণ উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং গৃহিণী উদ্যোক্তাসহ মোট ৫০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সবজি মেস্তা থেকে খাদ্যপণ্য উৎপাদনের প্রযুক্তি সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে অবগত করা এবং নতুন উদ্যোমে কাজ করার জন্য তাদের অনুপ্রাণিত করা।

প্রশিক্ষণে হাতে কলমে শিক্ষা প্রদান করেন বিজেআরআই-এর কৃষি উইং-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল ফজল মোল্লা, ফাইবার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বিভাগের ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের ড. কামরুজ্জামান, জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সীড বিভাগের ড. আল মামুন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশিক্ষকগণ। প্রশিক্ষণার্থীরা সবজি মেস্তা থেকে নানা ধরনের খাদ্যপণ্য উৎপাদন কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং নতুন করে এই খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন পিটিসি বিভাগের পরিচালক ড. মাহমুদ আল হোসেন এবং প্রশিক্ষণটি সমন্বয় করেন প্রশিক্ষণ শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন কমিটি বিজেআরআই এর ফোকাল পার্সন মোহাম্মদ মোবারক হোসেন। সবশেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র রংপুরের ইনচার্জ ড. রিশাদ আব্দুল্লাহ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


More News Of This Category