• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

শার্শায় সাংবাদিক মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম, বেনাপোল ( যশোর )
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

যশোর থেকে প্রকাশিত দৈনিক লোক সমাজের শার্শা প্রতিনিধি ও বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক, মিথ্যা মামলা করা হয়। এই মিথ্যা মামলার প্রতিবাদে শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

রবিবার ২৮ শে সেপ্টেম্বর সকাল ১১ টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এবং বেনাপোল -যশোর মহাসড়কের পাশে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কয়েক শতাধিক গণমাধ্যম কর্মীরা এই মানবন্ধনে যুক্ত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

বেনাপোল প্রেসক্লাবের সভাপতি বকুল মাহবুব, জামাল হোসেন বেনাপোল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, আহমদ আলী শাহীন সভাপতি শার্শা প্রেস ক্লাব, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, চ্যানেল আই বেনাপোল সংবাদদাতা সাজেদুর রহমান, ঝিকরগাছা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম সহ শার্শা উপজেলায় প্রিন্ট মিডিয়া ও জাতীয়, স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় কর্মরত সকল পর্যায়ের স্থানীয় সাংবাদিকবৃন্দ এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশে স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিবাদ জানান।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক মনির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


More News Of This Category