• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করা হোক: দুলু

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রথম স্বাধীনতার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় স্বাধীনতার জন্য আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তোলেন।

বিএনপি নেতা রুহুল কুদুস তালুকদার দুলু বলেন, ‘গত সাড়ে ১৫ বছর নাটোরের মানুষ কথা বলতে পারেনি। নাটোরের সন্ত্রাসী আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেলেন। ভোটারবিহীন সন্ত্রাসীদের হাসিনা এমপি বানিয়েছিলেন। তাদেরকেও বিপদে রেখে গেছেন। এসব এমপিরা জনগণের টাকা মেরে বিশাল অট্টালিকা বানিয়েছেন। বিদেশে বাড়ি করেছেন। তারা আজ দেশ থেকে পালিয়েছেন।’

‘১৫ বছর ধরে আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে। আমি টাকা তুলতে পারি না। খরচ করতে পারি না’ উল্লেখ করে দুলু বলেন, ‘আমার নাটোরের মানুষ আমাকে চাল পাঠায়, মাছ পাঠায়, সবজি পাঠায়; তা দিয়ে আমার চলে। আমি শেষ করতে পারি না। আর তারা সাধারণ মানুষের কাছ থেকে লুট করা টাকা, চাকরি দেওয়ার নামে দলিতদের টাকা, শিক্ষক নিয়োগের টাকা, জমির টাকা, চাঁদা তুলে টাকা নিয়ে বিদেশে বাড়ি কেনে। আমি এমপি থাকার সময় বাবার জমিতে সামান্য তিনতলার একটি বাড়ি বানিয়েছি।’

নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা না ফিরবে আপনারা মাঠে থাকবেন। নাটোরের কোনো মানুষের ওপর যেন নির্যাতন, অন্যায়, তাদের বাড়িঘর লুটপাট না হয়; সেজন্য সজাগ থাকবেন। আমার নেতাকর্মীরা, আপনারা হিন্দু ভাইদের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য তাদের পাশে থাকবেন।’

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়া ও জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি।

উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।


More News Of This Category