• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

বীরগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জে রশিতে ঝুলে গলায় ফাঁস দেওয়া মনোরঞ্জন দেবনাথ ওরফে মনো (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজারের অদুরে চৌপুকুরিয়া গ্রামে একটি লিচু গাছের সাথে ঝুলন্ত মনোরঞ্জন দেবনাথ ওরফে মনো কে পরিবারের লোকজন দেখতে পায়। মনো ঐ এলাকার রমনী কান্ত দেবনাথের ছেলে ।

থানা পুলিশ কে সংবাদ দেওয়া হয়। বীরগঞ্জ থানার এসআই আবু রায়হান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার, সুরতহাল রেকর্ড ও ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনা সত্যতা স্বীকার করেছেন, পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।


More News Of This Category