• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

পরবর্তী নির্দেশনার অপেক্ষায় বাংলাদেশি কূটনীতিকরা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ছাত্র নেতা ও রাজনৈতিক দলগুলোর আলাপের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয় সবাই। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় শপথ নেবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের অনিশ্চয়তা তৈরি হয়। দিক-নির্দেশনা না পাওয়ায় তারা কাজ করতে পারছেন না। নতুন সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন বলেন, ‘সম্পূর্ণ পরিস্থিতিটাই একটি অনিশ্চয়তার মধ্যে আছে। আপাতত আমাদের অপেক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অনেক কিছুর সমাধান হয়ে যাবে। আমি আশা করব যারা দায়িত্বে আসবে তাদের বিবেচনা নিয়েই কাজ করবে। এখানে কিছু কিছু রদবদল হবেই। অনেক সময় আমরা দেখি অনেক অ্যাপয়েন্টমেন্ট বিতর্কিত থাকে, আমি সুনির্দিষ্টভাবে কারো কথা বলছি না। যদি প্রয়োজন হয় কোনো কোনো পরিবর্তন তো আনতেই হবে। তবে মনে হয় না প্রতিশোধমূলক কোনো কিছু করা হবে। আর ঢালাওভাবে এখন সেটি সম্ভবও না। কারণ ডিপ্লোমেসিতে তো একটা কন্টিনিউটি থাকতে হয়। যারা সরকারে থাকবে তাদের জন্যেও এটি গুরুত্বপূর্ণ হবে। পুরো বিশ্বই আমাদের দেখছে।’


More News Of This Category