পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নারীদের গোসলের ভিডিও গোপনে ধারণ করার দায়ে রুবেল পাহলান (৩০) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।
স্থানীয় ফটোগ্রাফার মো. জাকারিয়া বলেন, ‘আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে পুলিশে দেই।’

আরেক ফটোগ্রাফার রুবেল বলেন, ‘তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। যেগুলো ফেসবুকে ছেড়ে কুয়াকাটার বদনাম করে।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত। এমন ব্যক্তিদের কোনো ছাড় নেই।’