• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

নুরের উপর হামলার প্রতিবাদে দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল

শেখ ফরিদ, দেবিগঞ্জ( পঞ্চগড় )
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত বিক্ষোভ মিছিলে যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলন শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, গণ অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আবতাব ভূঁইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব ইসরাফিল ইসলাম, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি মাছুম ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলো গণ অধিকার পরিষদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পঞ্চগড় জেলা ও দেবীগঞ্জ উপজেলার নেতাকর্মীবৃন্দ।

বক্তারা ২৯ আগস্ট শুক্রবার রাতে ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ এবং গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি করেন।

যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের নেতা কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। ভিপি নুর একদিনে তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ছিলেন ভিপি নুর।

সমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


More News Of This Category