• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু ও দিনাজপুরের জেলা প্রশাসক দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান ডোমারে সাজাপ্রাপ্ত ও ধর্ষণ চেষ্টার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায়

আরও ৭ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সেন্টমার্টিনের সাগরে ট্রলারসহ ৭ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় একটি ট্রলারসহ সাতজন রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে সীতা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আরেক জেলে নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে জেলেরা সাগরে মাছ ধরছিলেন। সেসময় দুটি স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে। অন্য ট্রলারগুলো পালাতে সক্ষম হলেও নুরুল কায়সারের মালিকানাধীন একটি ট্রলারকে আটক করে তারা। ওই ট্রলারে থাকা সাতজন রোহিঙ্গা জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, সাগরে মাছ ধরার সময় অনেক সময় অনিচ্ছাকৃতভাবে জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন, কারণ নির্দিষ্টভাবে সীমান্ত চিহ্নিত করা কঠিন।

ট্রলার মালিক নুরুল কায়সার জানান, তার ২২ লাখ টাকা মূল্যের ট্রলারটি আরাকান আর্মির সদস্যরা নিয়ে গেছে। তিনি জেলে ও ট্রলারটি ফেরত আনার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, নতুন করে সাত জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি আটক করেছে বলে তিনি শুনেছেন। এর আগে চলতি মাসেই নাফ নদী থেকে সাতটি ট্রলারসহ ৪৯ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। তবে এখনো কাউকে ছেড়ে দেওয়া হয়নি।


More News Of This Category