• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

সাদুল্লাপুরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ বেলাল মিয়া। সাদুল্যাপুর ( গাইবান্ধা )
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, সাদুল্লাপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী মোঃ সুরুজ্জামান সরকার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। যুব অধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান এবং অর্থ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন রাসুও উপস্থিত ছিলেন। ছাত্র অধিকার পরিষদ, সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য সচিব এইচ এম শরিফুল ইসলামসহ গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।


More News Of This Category