• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

সংবাদদাতা:
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদান অব্যাহত রাখায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই অঞ্চলের অন্যান্য দেশ, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস ‘টমি’ পিগট এক প্রেস বিবৃতিতে এই প্রশংসা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে, বিশেষ করে যারা সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার। একইসঙ্গে, বাংলাদেশ ও এই অঞ্চলের অন্য দেশগুলোকে ধন্যবাদ জানায় যারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই চার লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। প্রতি বছর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৩০ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে।

এদিকে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। এই সম্মেলনের মূল অধিবেশন সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


More News Of This Category