• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোশারফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

২২ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় কল্যানী উচ্চ বিদ্যালয় হল রুমে দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।

 

বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হক।

 

জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য মোঃ মতিউর রহমান।

 

একই দিনে বাবু মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং গোপাল চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় প্রার্থী মোঃ মতিউর রহমান বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় হরি মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।

 

কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ-কাহারোলের অনেক নেতাকর্মী অংশ গ্রহণ করে।


এরকম আরও সংবাদ