• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল গ্রেফতার

লালন সরকার। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবেও কর্মরত।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জুরুল ইসলাম দেবীগঞ্জের সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার বাজারপাড়ার বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে।

দেবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুয়েল রানা নামে এক ব্যক্তি একটি ফাঁস হওয়া অডিও ক্লিপের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মঞ্জুরুলসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইনে রুজু করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ত্রাস বিরোধী মামলার আসামি মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
#icrbd24


More News Of This Category