• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারী শিক্ষার্থীদের নিয়ে জবিতে স্বাস্থ্য বিষয়ক সেমিনার

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে( জবি) নারী শিক্ষার্থীদের ‘নারীর স্বাস্থ্য কথন’ শীর্ষক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃস্পতিবার (১৪ আগস্ট) বসুন্ধরা শুভসংঘ, জবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির শহিদ সাজিদ ভবনের ম্যানেজমেন্ট বিভাগের ২১৫ নং রুমে সেমিস্টারটি অনুষ্ঠিত হয়।

মোনালিসা স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্টস ‘নারীর স্বাস্থ্য কথন’ শীর্ষক সেমিনারে ‘মেনস্ট্রারাল হাইজিন এ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ-২০২৫’ বিষয়ক সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারটিতে জান্নাতুল মাওয়া লিসার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ, জবি শাখার সভাপতি মোঃ জুনায়েদ শেখ।

সেমিনারে উপস্থিত নারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রথম দশ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থীকে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে গিফট প্রদান করা হয়।

উল্লেখ্য, সেমিনারটিতে তিন শতাধিক নারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। সেমিনারটি দুপুর ৩টায় শুরু হয়ে বিকাল ৫টায় সমাপ্ত হয়।


More News Of This Category