• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

আল আমিন হাসান
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

 

তথ্য সূত্রে জানা যায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন সাংবাদিক তুহিন ।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টায় “সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ”-এর ব্যানারে সরিষাবাড়ী প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

 

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এস এম ইব্রাহিম হোসেন লেবু । সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর এটি সঞ্চালনা করেন ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোলায়ন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও ন্যায়বিচারকে হত্যা করা । বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

 

 

 

 

 

 


More News Of This Category