• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বাবার কবরের পাশে শায়িত হলেন ডোমারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা মিঠু 

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
শনিবার, ২ আগস্ট, ২০২৫

নীলফামারীর ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী লাবনী শপিং সেন্টারের স্বত্তাধীকারী সেলিম রেজা মিঠু, বৃহস্পতিবার (৩১জুলাই) দুপুরে পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৬৫) বছর। তিনি উক্ত এলাকার মৃত মকবুল হেসেনের ৩য় পুত্র। তার অকাল মৃত্যুর সংবাদ ছড়িলে পড়লে ব্যবসায়ী মহল, ক্রীড়াঅঙ্গন এবং রাজনৈতিক মহলসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল থেকে শুরু করে দিনব্যাপি ডোমার বাজারের সকল দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

বাদ জুম্মা ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সুষ্ঠ ভাবে জানাজা সম্পন্ন করে তার বাবার কবরের পাশ দাফন করা হয়। তার জানাযায়, ডোমার বাজার দোকান মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান আনু, বাংলাদেশ জামাতে ইসলামি নীলফামারী জেলা শাখার আমির মাওঃ আব্দুস সাত্তার, বায়তুল আমান জামে মসজিদের ঈমাম মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, ময়দান কমিটির সাবেক সেক্রেটারী আল-আমিন রহমান, মরহুমের জামাতা সাবেক ছাত্রনেতা রায়হানুল হক প্রধান ইউসুফ, মেজো ছেলে নাহিদ রেজা সাজু প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম, ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। জীবদদশায় তিনি স্বাধীন জুয়েলার্স, লাবনী শপিং সেন্টার প্রতিষ্ঠিত করার পাশাপাশী ময়দান কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে ও ১০জন নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহামুদ বীন আলম। মরহুমের বড় ছেলে নাসিম রেজা স্বাধীন পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আতœীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।


More News Of This Category