• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ভূঞাপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা শিক্ষক ওয়ালীউল্লাহ গ্রেপ্তার 

খন্দকার খায়রুল বাশার
শনিবার, ২ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় আল ক্বারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে যমুনা সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তারকৃত ওয়ালীউল্লাহর বাড়ি পাবনায়।

 

জানা যায়, উপজেলার আল ক্বারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওয়ালীউল্লাহ ওই শিশু শিক্ষার্থীকে রাতের বেলায় নিজ কক্ষে ডেকে নিয়ে প্রায়ই যৌন নির্যাতন করতো। কাউকে ঘটনা বললে মারধরের ভয় দেখায়। ভয় ওপেক্ষা শিশুটি এ ঘটনা তার মা-বাবাকে খুলে বলে। পরে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষক ওয়ালীউল্লাহ। বরখাস্ত করা হয় তাকে। সালিশের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া হয়। আইনের আশ্রয় না নিতে চাপ দেয়া হয় শিশুটির পরিবারকে।

 

এদিকে ঘটনাটি প্রকাশ পেলে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান শিক্ষার্থীর পরিবারের পাশে থেকে নির্ভয় দিলে বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার রাতে ভূঞাপুর থানা পুলিশ শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করে।

 

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম বলেন, বুধবার রাতে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করলে ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ শিক্ষক ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রযোজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category