• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে শিক্ষকের বিদায় ও প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন দেবীগঞ্জ উপজেলার ৪নং পামুলী ইউনিয়নের খোঁচাবাড়ী ১ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিনাজ মেহের আলম। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় বিদায় সংবর্ধনা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় অবসরজনিত সংবর্ধনা শেষে শিক্ষক মিনাজ মেহের আলম কে খোচাবাড়ী ১ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাজকীয় ভাবে ঘোড়া গাড়ীতে বিদায় দেন বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা।

এসময় তিনি দীর্ঘদিনের সহকর্মী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে চোখের জলে বিদায় নেন। এর বিদায়ী শিক্ষক বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্ণাঢ্য এ আয়োজনে পেলেন বিদায় সংবর্ধনা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম । অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলায় পরিণত হয়। স্মৃতিচারণ করতে গিয়ে নিজে কাঁদলেন ও উপস্থিত সবাইকে কাঁদিয়েছেন শিক্ষক মিনাজ মেহের আলম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায়, খোচাবাড়ী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ প্রাক্তণ শিক্ষার্থীরা।

বক্তারা প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন বিদায়ী এই শিক্ষক তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মিনাজ মেহের আলমকে বিভিন্ন উপহার তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার, বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেয়া হয়।

পরে ফুল সাজানো ঘোড়া গাড়ীতে রাজকীয় বিদায় জানানো হয় বিদায়ী শিক্ষক মিনাজ মেহের আলম কে।এর আগে উপস্থিত অভিভাবকদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।


More News Of This Category