• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে পাগলাপীর ঢাকা বিরিয়ানি হাউজে বাসি খাবার রাখায় ৫ হাজার টাকা জরিমানা

জিয়ারুল ইসলাম জিয়াম, রংপুর
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার বহুল পরিচিত রেস্টুরেন্ট “ঢাকা বিরিয়ানি হাউজ”-এ বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাবার পরিবেশনের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন রংপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ও থানার একটি পুলিশ টিম।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল—ঢাকা বিরিয়ানি হাউজে মানহীন, বাসি ও পুনরায় গরম করা খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়াও খাবার প্রস্তুত ও সংরক্ষণের জায়গাগুলোতে ছিল চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। অভিযানের সময় রেস্টুরেন্টটির ফ্রিজে আগের দিনের রান্না করা বিরিয়ানি ও মাংস সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যা গ্রাহকদেরকে নতুন খাবার হিসেবে পরিবেশন করা হচ্ছিল।

 

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও ফ্রিজে বাসি খাবার না রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “খাবারের মান নিয়ে কোনো প্রকার আপোস নয়। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি। যেকোনো ধরনের খাদ্য ভেজাল, নোংরা পরিবেশ বা প্রতারণামূলক কর্মকাণ্ড প্রশাসনের নজরে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

এদিকে স্থানীয় ভোক্তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।


এরকম আরও সংবাদ