• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বেকারি ও আইসক্রিম ফ্যাক্টরিতে জরিমানা

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: জুবায়ের হোসেন সিয়াম এর নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তাহমিদুর রহমান ও মো: মিজানুর রহমান।


অভিযানে প্রথমে ‘ভাই ভাই বেকারি’ নামে একটি বেকারিতে অভিযান চালিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। খাদ্যপণ্যে কোনো মেয়াদ বা উৎপাদন তারিখ নেই, নেই কোনো প্যাকেজিং মানদণ্ড। প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তী পর্যায়ে ‘আহনাফ আইসক্রিম’ কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। ফ্রিজে জমে থাকা বরফে পচা গন্ধ এবং প্লাস্টিকের পাত্রে খোলা অবস্থায় রাখা আইসক্রিমগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক হেমায়েত উল ইসলাম তপুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে। অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, মজুত বা বিপণনের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।


More News Of This Category