• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দেবীগঞ্জে সাংবাদিক এনামুলের ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যু 

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ২৬ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পেশাধারী সাংবাদিক এনামুল হকের ছোট ছেলে আবির হোসেন অসুস্থ অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরন করেন। সে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিল।

সাংবাদিক এনামুল হক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও প্রতিদিনের কাগজের দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

২৫ জুলাই গভীর রাতে আবির হোসেন (৮) অসুস্থ হয়ে পড়লে তাকে সাথে সাথেই ৫০ শয্যা বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় সে রাত ২ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে নামাজে জানাজা শেষে একই স্থানে দাফন করা হয়।

আবিরের মৃত্যুতে দেবীগঞ্জ প্রেসক্লাব, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব শোকাহত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছেন।


এরকম আরও সংবাদ