• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

প্রথম দিনই চীনকে পেছনে ফেলে শীর্ষে অস্ট্রেলিয়া

সংবাদদাতা:
রবিবার, ২৮ জুলাই, ২০২৪

অলিম্পিকের পদক তালিকায় এক সময় লড়াই হতো শুধু অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের। তবে ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে এই তালিকায় ঢুকে পড়ে চীন। শুধু তাই নয়, একক আধিপত্যও দেখাতে থাকে গণচীনের অ্যাথলেটরা।

প্যারিস অলিম্পিকেও তেমনটি হওয়ার কথা। শুরুটাও করেছিলো চীনের ক্রীড়াবীদরা। শনিবার প্রথম দিনের প্রথম দুটি স্বর্ণই জয় করে চীনের অ্যাথলেটরা। প্রথমটি ছিল ১০ মিটার দলগত এয়ার রাইফেল। এরপর নারীদের ৩ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ের স্বর্ণও ওঠে চীনা অ্যাথলেটদের গলায়।

কিন্তু এরপরই চীনকে পেছনে ফেলে এগিয়ে আসে অস্ট্রেলিয়া। চীনা অ্যাথলেটরা ২টি স্বর্ণ নিয়ে দিন শেষ করলেও অস্ট্রেলিয়ান অ্যাথলেটরা জয় করে ৩টি স্বর্ণ। সব মিলিয়ে তারা প্রথম দিন জয় করেছে ৫টি পদক। এর মধ্যে ছিল ২টি রৌপ্য। যুক্তরাষ্ট্রও ৫টি পদক জয় করে। তবে তাদের স্বর্ণ ১টি, ২টি করে রৌপ্য এবং তাম্র। চীনাদের মোট পদক ৩টি। একটি ছিল তাম্র।

৪০০ মিটার ফ্রি-স্টাইলে অস্ট্রেলিয়ার আরিয়ানে ট্রিটমাস এবং মহিলাদের ১০০*৪ মিটার ফ্রি-স্টাইল রিলেতে অস্ট্রেলিয়া স্বর্ণ জয় করে। সাঁতারে বাকি দুটি স্বর্ণ জয় করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। অস্ট্রেলিয়া আরও একটি স্বর্ণ জয় করে নেয় সাইক্লিংয়ে।

অলিম্পিকের পদক তালিকা (প্রথম দিন)

র‌্যাঙ্কদেশস্বর্ণরৌপ্যতাম্রমোট
অস্ট্রেলিয়া
চীন
যুক্তরাষ্ট্র
ফ্রান্স
দক্ষিণ কোরিয়া
বেলজিয়াম
জাপান
কাজাখস্তান
জার্মানি
হংকং
১১ইতালি
১২গ্রেট ব্রিটেন
১৩কানাডা
ফিজি
মঙ্গোলিয়া
তিউনিসিয়া
১৭হাঙ্গেরি
দক্ষিণ আফ্রিকা
স্পেন
 সুইডেন
সর্বমোট (২০ টি দেশ)১৩১৩১৫৪১


More News Of This Category