• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে স্কুল মাঠ রক্ষার্থে এন এন শিক্ষার্থীদের মানববন্ধন

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
রবিবার, ২০ জুলাই, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের সিন্ধান্ত পরিবর্তনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ রবিবার ( ২০ জুলাই) দুপুরে দেবীগঞ্জ এন এন উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করে, পরে মানববন্ধন উপস্থিত সকলে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।

শিক্ষার্থীদের দাবী তারা এই ঐতিহ্যবাহী মাঠে বাস টার্মিনাল নির্মাণের সিন্ধান্ত পরিবর্তন করে অন্য যায়গায় দেওয়ার জন্য তারা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।

শিক্ষার্থীরা জানান, দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তার নিজ জমি দান করে ১৯০৬ সালে প্রতিষ্ঠা করে। সেই জমির অংশ হল খেলার মাঠ। এই মাঠে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে। প্রতি বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধুলা এই মাঠেই অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা আরো জানান, সাম্প্রতিক আমরা জানতে পারি এই বিদ্যালয়ের মাঠে পৌরসভার উদ্যোগে বাস বাস টার্মিনাল করার পরিকল্পনা চলছে।

তাই আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করি ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রাদান করি।


More News Of This Category