• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার পারিবারিক বিরোধে প্রাণ গেল বাবার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ বীরগঞ্জে চোরাই পথে হাইস্কুলের মুল্যবান গাছ কেটে বিক্রি কালে আটক। অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদের শাস্তি দাবী। বীরগঞ্জে নিখোঁজ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে হত্যাকাণ্ডের সন্দেহ দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ গঙ্গাচড়ায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেম ও সাড়ে ১০ লাখ টাকা প্রতারণা, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে তথ্য কমিশন: তথ্য উপদেষ্টা

শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি সমমনা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

রফিকুল ইসলাম, বেনাপোল
শনিবার, ১৯ জুলাই, ২০২৫

যশোরের শার্শা উপজেলাার বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত, কৃতি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শনিবার (১৯)শে জুলাই বিকাল ৪ টায় শার্শা উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বজলুর রশিদ, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শাকির উদ্দিন,।শার্শা থানার তদন্ত কর্মকর্তা এস আই শাহ আলম সহ শার্শা উপজেলা বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

 

এছাড়া এসএসসি সমমনা পরীক্ষায় উত্তীর্ণ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

এ সময় নির্বাহী কর্মকর্তা কাজি নাজিব হাসান বলেন, এবারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, নিজের জন্য শিক্ষা নিলে হবে না এ শিক্ষা দেশ ও জাতির কল্যাণে কাজ লাগাতে হবে, শিক্ষার্থীরাই পারে তাদের শিক্ষা দ্বারা দেশ থেকে সকল অনিয়ম, দুর্নীতি বিতাড়িত করতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category