১৯ জুলাই ২০২৫ সকাল ১০টা থেকে দিনব্যাপি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের নেতৃত্বে ১২ টি পয়েন্টে ৮৪ হাজার বৃক্ষ রোপন শুভ উদ্বোধন, আনুষ্ঠানিক কর্মসুচি পালন করা হয়েছে।

বীরগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মনের আয়োজনে পয় নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের প্রবেশ পথে, সুজালপুর ইউনিয়ন পরিষদের বর্ষা গ্রামসহ শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর মোহনপুর ও মরিচা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়েছে।

সে সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ, অফিস কর্মকর্তা শাহজাহান আলী, ইউনিয়ন ভূমি উপ-সহকারী মহিবুল ইসলাম বাবু, অফিস সহকারী ফারুক হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তুষার, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ-সভাপতি আজকের পত্রিকা প্রতিনিধি নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক রণজিৎ সরকার রাজ, জাহিদ হাসান, নাজমুল ইসলাম, বৈষম্য বিরেধী ছাত্র আন্দোলনের নেতা আবু বকর সুমন, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শরীরচর্চা শিক্ষক আরশাদ বাবু ও একদল ছাত্র উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তি, মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, মতিয়ার রহমান, তৌহিদুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, আনিসুর রহমান আনিস, গোপাল চন্দ্র দেবশর্মা, রাজিউর রহমান রাজু, জাকির হোসেন রাজা, শাহিনুর রহমান চৌধুরী শাহিন এবং আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল আন্তরিকতার সাথে এ কর্মসূচি পালন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সাক্ষাৎকার এবং বৃক্ষপ্রেমি ও সবুজ বাংলাদেশ প্রত্যাশী দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের ফেসবুক ওয়াল থেকে জানা যায় সমগ্র দিনাজপুর জেলায় ৮ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ১০৩টি ইউনিয়ন এবং ৯ টি পৌরসভার এসব গাছ রোপন করা হচ্ছে।