• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রংপুরে তিস্তা ইউনিভারসিটির জুলাই শহীদ দিবস উদযাপন

রফিকুল ইসলাম সাবুল, রংপুর
বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার প্রতিবছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন ।

 

আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহীদদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ।

 

‘জুলাই শহীদ দিবস’ সারাদেশের ন্যায় রংপুর তিস্তা ইউনিভারসিটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগ নিয়ে আলোচনানএবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির  বোর্ড অব ট্রাষ্টিজ এর ভাইস চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, তিস্তা ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম,ট্রেজারার সঞ্জীব চৌধুরী, রেজিস্টার আতাউর রহমান, বিভিন্ন বিভাগের অধ্যাপক, শিক্ষক,ছাত্র ও কর্মচারীবৃন্দ ।


More News Of This Category