• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাপস রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ দেবীগঞ্জ শিশু সদন এবং আলহেরা এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।

 

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


More News Of This Category