পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় দেশে আকাশমণি ও ইউক্যালিপটাস রোপণ, উউত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এই গাছগুলো মাঠি থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যা মাঠির আদ্রতা কমিয়ে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন যায়গায় নার্সারি গুলোতে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে দেবীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় দেবীগঞ্জ উপজেলার সর্দার পাড়া ভাই ভাই নার্সারিতে অভিযান চালিয়ে সরকারি নিষিদ্ধ ঘোষিত গাছগুলো ধ্বংস ও জব্দ করা হয়েছে।

আজ (৯ জুলাই) বুধবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও দেবীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ অভিযানে সর্দার পাড়ার ভাই ভাই নার্সারিতে ১৩১৯০ টি গাছের চারা ধ্বংস করা হয়।
চলতি বছরের ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর বদলে দেশের প্রকৃত পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
২০২৪ – ২৫ অর্থবছরে কৃষি পূর্বাসন সহায়তা খাত হতে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংসকল্পে বেসরকারি বা মালিকানাধীন নার্সারি মালিকদের ক্ষতিপূরণ কর্মসূচির আয়োজন করেন।
ভাই ভাই নার্সারিতে অভিযান পরিচালনা করে ইউক্যালিপটাস গাছের ১৩১৯০ টি চারা ধ্বংস করা হয়। পরে নার্সারি মালিক ফজলুল হককে কৃষি পূর্বাসন সহায়তা খাত হতে ৫২৭৬০ টাকার চেক ক্ষতিপূরণ দেওয়া হয়।
অভিযানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ উপস্থিত ছিলেন।