• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুপিয়ে আহত করা মামুন ৫৩ দিন পরে মারা গেলেন

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ৯ জুলাই, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের মাটিয়ারপাড়া এলাকায় কুপিয়ে হত্যার চেষ্টা করে আহত করার ৫৩ দিন অসুস্থ থাকার পর মামুন অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

গত ১৬ এপ্রিল মাটিয়ারপাড়া এলাকায় তারই চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে মামুনকে। এরপর থেকে স্থানীয় লোকজনের আর্থিক সহযোগিতায় চলছিল তার চিকিৎসা ব্যয়। তবে সেটা ছিল সামান্য। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছিল না। পুরোপুরি চিকিৎসা করাতে না পেরে অবশষে আহত মামুন ইসলাম ৯ জুলাই সকালে নিজ বাড়ি দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মাটিয়ারপাড়ায় মারা যান। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার লাশ দেখার জন্য এলাকার লোকজন মামুনের বাড়িতে ভীড় জমায়।
উল্লেখ্য, নেশাগ্রস্থ মোস্তাফিজুর রহমান তার সংসারে অশান্তি সৃষ্টি করার অভিযোগ করে তারই চাচাতো ভাই মামুন ইসলামকে সন্দেহ করতো। এতে ক্ষিপ্ত হয়ে মামুন ইসলাম (২৮) ও চাচী মাহফুজা বেগম (৪৮) কে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে আহত করে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান একই এলাকার ফেরদৌস সরকারের ছেলে।
মোস্তাফিজুরের হাত থেকে মামুন ও তার চাচীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্থানীয় লোকজন মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বর্তমানে আটক মোস্তাফিজুর রহমান জেল হাজতে রয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, কুপিয়ে হত্যায় আহত মামুন আজ সকালে মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। সে মামলায় মোস্তাফিজুর রহমান নামের একজনকে আটা করা হয়েছে। সে বর্তমানে জেল হাজতে রয়েছে।
শেখ ফরিদ, দেবীগঞ্জ, পঞ্চগড়। ০৯/০৭/২০২৫।


এরকম আরও সংবাদ