• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

সংবাদদাতা:
রবিবার, ২৮ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সোমবারের (২৯ জুলাই) মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, গত কয়েক দিনে দেশে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের তালিকা ছক আকারে সফট কপি ই-মেইলে ২৯ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তথ্য পাঠানোর ই-মেইল ঠিকানা হলো dd-admin@dshe.gov.bd। ছকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, প্রতিষ্ঠানের ধরন (সরকারি/বেসরকারি), ক্ষয়-ক্ষতির সংক্ষিপ্ত বর্ণনা ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ (টাকায়) পাঠাতে হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই থেকে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১৮ জুলাই তা আরও ভয়াবহ রূপ নেয়। ১৭, ১৮ ও ১৯ জুলাই ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজধানীর তিতুমীর সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।


More News Of This Category