• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন 

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ৩০ জুন, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

দেবীগঞ্জ উপজেলা, মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে কর্ণ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রে জমি সংক্রান্ত সকল বিষয়ে স্বল্প খরচে অনলাইনে আবেদন করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, কর্ণ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক পরিমল চন্দ্র রায় সহ দোকানের কর্মচারী ও কর্মকর্তাগণ।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এলাকার নাগরিকরা ভূমিসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা সহজে ও স্বল্প খরচে পাবেন। ভূমিসেবা সহায়তা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভূমি বিষয়ক বিভিন্ন কার্যক্রমকে আরও সহজলভ্য করবে। এই কেন্দ্র থেকে নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), খতিয়ান ও নকশার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা অনলাইনে আবেদন করতে সমস্যা অনুভব করেন বা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা রাখেন না, তাদের জন্য এই কেন্দ্র একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে।


More News Of This Category