• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
রবিবার, ২৯ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের দেবীগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ রবিবার (২৯ জুন) দুপুর ২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

সম্মেলনের প্রধান উদ্বোধক ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।

পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাতিফুর রহমান লাতু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদেকুজ্জামান হীরা। এছাড়াও দেবীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।



এরকম আরও সংবাদ