• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

মাদারগঞ্জ থানার নতুন ওসিকে জেডসিএফ-এর ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
শনিবার, ২১ জুন, ২০২৫

মাদারগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর পক্ষ থেকে মাদারগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ-কে ফুলেল শুভেচ্ছা জানানো ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে থানায় গিয়ে জেডসিএফ নেতৃবৃন্দ নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জেডসিএফ-এর সভাপতি মোঃ মিস্টার রাজা ও সাধারণ সম্পাদক সানি মন্ডল। তাঁদের সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সাইবার অপরাধ ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

জেডসিএফ নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


More News Of This Category