1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
জাতীয় নির্বাচন দিনাজপুর-১ আসন

বিএনপিতে ঘরযুদ্ধ, এনসিপি’র কমিটি নাই, জাপা-আ’লীগ ছন্নছাড়া, জামায়তের পাল্লা ভারি

সংবাদদাতা: icrbd24
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসার সম্ভবনা ততোই ব্যস্ততা বাড়ছে দলীয় নেতাকর্মী সমর্থক ও প্রার্থীদের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে কখন কিভাবে অনুষ্ঠিত হবে এখনো তার কোন রোড ম্যাপ স্পষ্ট নয়।

নির্বাচনী এলাকা হিসাবে দেশের মধ্যে দিনাজপুর জেলায় ৬ টি আসন.
বীরগঞ্জ-কাহারোল উপজেলা নিয়ে দিনাজপুর-১ আসন গঠিত।

২০২২ সালের আদম সুমারী অনুযায়ী এখানে ২টি উপজেলা, ১টি পৌরসভা ও ১৭ টি ইউনিয়ন, মোট ৩৪০টি মৌজায় প্রায় ৫ লাখ ৭৫ হাজার ৫৭২ জন মানুষের বসবাস, ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৩১৫ জন।

উত্তম লোকেশন, অন্যতম, প্রসিদ্ধ, জনগুরুত্বপূর্ণ, দেশের শস্য ভান্ডার, বনভূমি সিংড়া ও বীরগঞ্জ জাতীয় উদ্যান বিনোদন কেন্দ্রসহ পিকনিক স্পট, দেশের উন্নয়নে দিনাজপুর-১ আসন সর্বাধিক তাৎপর্যপূর্ণ একটি এলাকা।

উপ-মহাদেশের শ্রেষ্ঠ কারুকার্য খোচিত টেরাকোটার নির্মিত ধর্মীয় তীর্থস্থান সনাতনীদের একমাত্র সেরা উপাসনালয় শ্রী শ্রী কান্তজিউও মন্দির। পৃথিবীর মধ্যে বরেণ্য অর্থাৎ বিশ্ব বরেণ্য এই প্রতিষ্ঠান বহুল সমাদৃত, তা বলার অবকাশ নেই।

পাশাপাশি সৌন্দর্য মন্ডিত, আকর্ষণীয় নয়াবাদ জামে মসজিদ, পুরোকীর্তির নিদর্শন, পর্যটন এলাকা এখানেই অবস্থিত।

বীরগঞ্জের বুক চিরে এবং কাহারোলের পাশ দিয়ে বয়ে গেছে ঢেপা নদী।

ফলের রাজা ও শষ্য ভান্ডার খ্যাত সুস্বাদু আম, রসালো লিচু, সুমিষ্ট কাঠাল তাছাড়া কাঠারি ভোগ, বাসমতি সহ বহু জাতিক ধান, গম, ভুট্টা, লাউ, কুমড়া, সরিষা, কালাই প্রচুর উৎপাদন হওয়ার দিনাজপুর কে দেশের শষ্য ভান্ডার বলা হয়।

এ অঞ্চলের উৎপাদিত চাল বিদেশে রপ্তানি করে আর্থিক ইনকাম সহ দেশের সুখ্যাতি অর্জন করেছে।

কৃষি বিভাগের পরিসংখ্যান মতে নির্দ্বিধায় বলা যায় দেশের দুই-তৃতীয়াংশ খাদ্যের চাহিদা উত্তরাঞ্চল দিনাজপুর থেকেই পূরণ হয়ে থাকে তন্মধ্যে বীরগঞ্জ-কাহারোলের ভূমিকা সর্বাধিক।

চলতি মৌসুমে শুধুমাত্র আম, লিচু, কলা, পেয়ারা, মাল্টা ইত্যাদি ফল থেকেই ১০০০ (এক হাজার) কোটি টাকা মুনাফা অর্জিত হবে।

ফসল, বনজ সম্পদ, পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্রগুলো থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়।

বালু মহাল এবং হাট বাজার ইজারা দিয়েও সরকার প্রতিবছর কোটি কোটি টাকা ইনকাম করে।

যাতায়াত ব্যবস্থা অতি উত্তম তাই এখান থেকে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করা সম্ভব।

স্বাধীনতা পরবর্তী দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের এমপি ২২ বছর, বিএনপি’র এমপি ১৬ বছর, জাতীয় পার্টি (এরশাদ) ৯ বছর ও জামায়াতে ইসলামীর প্রার্থী ৪ বছর এবং তত্ত্বাবধায়ক সরকার ২ বছর দায়িত্ব পালন করেছে।

এই আসনের জনগণ, ভোটার, সচেতন মহল ভালভাবে অবগত যারা যারা দায়িত্বে ছিলেন, যে দল ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছেন তাদের সকল কর্মকান্ড এখনো মনে রেখেছেন।

হোসেন আলী পেশায় বাস চালক, প্রিয়নাথ অটো রিক্সা চালক, আব্দুল বারেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও
দিনমজুর আব্দুস সোবহান বলেন

আমাদের বয়স এখন পঞ্চাশের ঊর্ধ্ব,
বেশ কয়েকটা সরকার দেখেছি
আওয়ামী লীগের মতো দেশ বিধ্বংসী, ভোট ডাকাত, ফ্যাসিস্ট, দেশের সম্পদ পাচারকারী, খুনি, নিজ স্বার্থ হাসিলকারী, মায়া মমতাহীন নির্মম সরকার আগে কখনো দেখি নাই।

আগামী নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত না হলেও ইতোমধ্য বিএনপি দুই গ্রুপে বিভক্ত হয়ে মাঠে কাজ করছে।

একাংশের নেতা বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু অপরাংশের নেতা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু।

এনসিপি এনসিপি ঢাক ঢোল পিটিয়ে সোরগোল করলেও এখন পর্যন্ত তেমন কোন প্রভাব ফেলতে পারেনি, উপজেলা তো দূরের কথা জেলা শহর গুলোতেই তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারে নাই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে কমিটি গঠন হলে দিনাজপুর-১ আসনে মোঃ বদরুদ্দোজা চৌধুরী মুক্তা, মোঃ আবু বক্কর সুমন এবং মিমসহ ৩ জন দলীয় মনোনয়ন চাইবেন বলে নির্ভরযোগ্য
সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবার নির্বাচনের সময় জাতীয় পার্টি থেকে উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহিনুর ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে এবং ওয়ার্কাস পার্টির উপজেলা শাখা সভাপতি মোঃ আব্দুল হক সরকার হাতুরী মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করে থাকেন।

স্বৈরাচার আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণাকারী, পল্টিবাজ, ধর্ম বিদ্বেষী, কুলাঙ্গার, হিংস্র, দুর্নীতিবাজ সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল দীর্ঘদিন অন্যায় ভাবে ভোট বিহীন সরকারের অধীনে অবৈধভাবে ক্ষমতার দাপটে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জন করেছেন।

ছাত্র জনতার আন্দোলন তথা গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালসহ হেভি ওয়েট নেতারা এখন লাপাত্তা, এলাকায় আওয়ামী লীগের নাই কোন তৎপরতা।

রাজপথে দাঁড়ানোর কারো সাহস নেই, আত্মগোপনে থেকে জীবন বাঁচিয়ে রেখেছে।

বিএনপির সম্ভাব্য প্রার্থী তিনজন:
আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আলহাজ্ব জাকির হোসেন ধলু ও মোঃ মামুনুর রশিদ মামুন.

তবে বাধাহীন মাঠে ব্যাপক চাষ করছেন বিএনপি’র দুই গ্রুপ, বিভিন্ন দিবস গুলিতে তারা আলাদা আলাদা ভ্যানুতে মিটিং মিছিল সমাবেশ করে থাকেন।

কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি উপজেলা শাখা সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু দ্বৈত নাগরিক এবং ব্যবসার কারণে বেশির ভাগ সময় তাকে দেশের বাহিরে অবস্থান করতে হয়।

তার পক্ষে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের আহ্বায়ক আলহাজ্ব তানভীর চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েল, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ অনেকে নেতৃত্ব দিয়ে থাকেন।

সেই সুযোগ কাজে লাগিয়ে বিএনপি’র অপর গ্রুপ আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বে ২ উপজেলায় মাঠের নেতা কর্মীদের সুসংগঠিত করে রাত দিন প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠ চসে বেড়াচ্ছেন।

মসজিদ, মন্দির গির্জা প্যাগডা সহ হাট বাজার মাঠে ঘাটে দোয়াপ্রার্থী হিসেবে প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালু রেখেছেন।

তার সফর সঙ্গী হিসাবে মিছিল মিটিং ও সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, যুবদল সদস্য সচিব আসাদুল ইসলাম দুলাল, সাবেক ছাত্রনেতা আক্কাস আলী, তাঁতি দল সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আপন, জিয়া পরিষদের সভাপতি মোঃ মিষ্টার আলী ও সম্পাদক সারওয়ার্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কাহারোল ঘুরে জানা গেছে বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন তিনিও জাতীয়তাবাদী দল বিএনপি হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং মাঝেমধ্যে হালকা পচার প্রচারণা চালিয়েছেন।

কাহারলের জনৈক ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন বীরগঞ্জ উপজেলায় দলীয় কন্দেলনের কারণে তাদের ফলাফল খুব একটা ভালো হবে না বরং মামুন সাহেব খুব ভালো মানুষ, পরীক্ষিত জন, শান্তপ্রিয় ঝঞ্ঝাট মুক্ত, ত্যাগি মানুষ।

জনপ্রিয়তা হিসেবে তিনি সুযোগ্য ব্যক্তি, দল থেকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে পাশও করবেন বলে আশা করা যায়।

তাছাড়া বীরগঞ্জে বিএনপি একাংশের কতিপয় নেতাকর্মী অফিস-আদালত, জমি দখল, বালুঘাট দখল কে কেন্দ্র করে ব্যপক চাঁদাবাজিতে লিপ্ত হয, প্রভাব বিস্তার করতে গিয়ে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত হয়েছে।

সব দলের অবস্থা, বেজায় হ-য-ব-র-ল। তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের একমাত্র ইসলামি দল, সুশৃংখল জামাত-শিবির তাদের মনমুগ্ধকর ব্যবহার দিয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।

এক সময় এখানে জামাতে ইসলাম থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মরহুম অধ্যাপক আব্দুল্লাহেল কাফি। কিন্তু তিনি তার মেয়াদকাল শেষ না হতেই ১ বছর পূর্বেই মৃত্যু বরণ করেন।

তাছাড়া বিএনপি জামাত জোটের সময় উপজেলা জামাতের আমির সাবেক বীরগঞ্জ পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র, গন মানুষের বিশ্বস্ত, প্রাণপ্রিয় জননেতা মাওলানা মোঃ হানিফ একাধিকবার সংসদ নির্বাচনে চার দলীয় জোটের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

জামায়াতের আমির কারী আজিজুর রহমান ও নায়েবে আমির এ কে এম কাউসার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এক যৌথ বিবৃতিতে বলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ – কাহারোল) আসনে তাদের দল মনোনীত সুযোগ্য, দক্ষ, ইয়াং, স্মার্ট, ক্লিন ইমেজের, কর্মোঠ একক প্রার্থী মোঃ মতিউর রহমান.

হারানো সীট পুনরুদ্ধারে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আমাদের প্রার্থী মোঃ মতিউর রহমানের বিজয় সুনিশ্চিত বলে তারা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026