• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
বুধবার, ১১ জুন, ২০২৫

দিনাজপুর বীরগঞ্জের এলাইগাঁও নিবাসী মৃত সবির উদ্দিনের পুত্র তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন তার সাথে পার্শ্ববর্তী মাঝবোয়াল গ্রামের মৃত সমার উদ্দিনের পুত্র আবু বকর ছিদ্দিক (৫৫) ও তার ছেলে আজিজুল ইসলাম (২৭) দ্বয়ের সাথে দীর্ঘদিন থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য গত ১ জানু’২৪ তারিখে আদালতে মামলা আনয়ন করি যা এখনো চলমান আছে।

 

তরিকুল ইসলাম জানান মামলায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক নিশ্চিত পরাজিত হবে বিঝতে পেরে সম্প্রতি গত ৯ জুন’২০২৫ অন্যান্য দিনের ন্যায় ব্যবসা শেষে বাড়ি ফেরার পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে মাছবোয়াইল আবু বক্কর সিদ্দিকের বাড়ির সামনে রাস্তায় পৌছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা আবুবক্কর ছিদ্দিক ও আজিজুল ইসলাম পিতা পুত্র দু’জনে তার গতিরোধ করে, তাকে বেদম মারপিট ছেলা জখম করে, পকেটে থাকা = ২,০৭,০০০/- (দুই লাখ সাত হাজার) টাকা ছিনিয়ে নেয়।

 

তাকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে অভিযুক্তরা তার গলা চিপে ধরে মারাত্মক আহত করে। স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত তরিকুল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।

 

অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত মামলা অবিলম্বে তুলে না নিলে ভবিষ্যতে প্রাণে মেরে ফেলবে, হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে বলেও জানান।

 

এ ব্যপারে সরজমিন মাছবোয়াল গ্রামে গিয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে চলমান মামলার কথা স্বীকার করলেও পরবর্তী ৯ জুন রাতে মারডাং ছিনতাই কিংবা কোন প্রকার ঘটনা ঘটেনি, তরিকুলের সাথে তাদের সাক্ষাৎই হয় নাই। এসব মিথ্যা সাজানো কাহিনী, আবারও ফাসানোর কৌশল অবলম্বন করেছে।

 

থানায় কোন অভিযোগ হয়েছে কিনা বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি জানান ঈদ পরবর্তী এমন কোন অভিযোগ পাওয়া যায় নি।


More News Of This Category