• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারে নববধুকে হত্যার অভিযোগে স্বামী নুরননবী গ্রেফতার

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
সোমবার, ৯ জুন, ২০২৫

নীলফামারীর ডোমারে নববধু বৃষ্টি আক্তারের হাতের মেহেদীর রং না শুকাতেই লাশ হতে হলো। সেই নববধুকে হত্যার অভিযোগে স্বামী নুরননবীকে গ্রেফতার করেছে ডোমার খানা পুলিশ।
অপরদিকে নববধু বৃষ্টি আক্তারের শয়ন কক্ষ হতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আতœহত্যা তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাট এলাকায়। অভিযোগ সুত্রে জানাযায় নীলফামারী সদর ইউনিয়নের চওড়া বড়গাছা আঞ্জুমান পাড়ার ভ্যানচালক আলাউদ্দিনের কন্যা বৃষ্টি আক্তার (১৮) সাথে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাট এলাকায় ইউসুফ আলীর ছেলে নুরননবী (২০) এর গত-০৪/০৫/২০২৫ তারিখে বিয়ে হয়। বৃষ্টির পিতার অভিযোগ বিয়ের ১ মাসের মাথায় কারণে অকারণে স্বামীসহ তার বাড়ীর লোকজন প্রায় মারধর করতো। এরই ধারাবাহিকতায় ঈদের পরদিন ০৮/০৬/২০২৫ ইং তারিখে সকাল ১১টায় বৃষ্টির শশুর বাড়ী থেকে ফোনে জানায় বৃষ্টি গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে। তাৎক্ষনিক বৃষ্টির বড়ভাই মজিদুল তাদের বাড়ীতে গিয়ে দেখে বোনের লাশ বিছানায় পড়ে আছে। থানায় সংবাদ দিলে এসআই আঙ্গুর মিয়া, কাজল কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতাহাল শেষে থানায় নিয়ে আসে। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ ভাজন হিসাবে বৃষ্টির স্বামী নুরনবীকে আটক করেছে থানা পুলিশ। পরদিন সকালে লাশ জেলার মর্গে পাঠানো হয়। ডোমার থানার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব জানান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নুরনবীকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বৃষ্টির বাবা আলাউদ্দিন অভিযোগ করে বলেন, তার মেয়েকে মারধর করে হত্যা করে আতœহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে তারা। সঠিক তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান তিনি।


More News Of This Category