• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ছনকান্দা পশ্চিম পাড়ায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ শুরু

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
রবিবার, ১ জুন, ২০২৫

জামালপুর জেলার ছনকান্দা পশ্চিম পাড়ার ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতার কারণে স্থানীয়দের সীমাহীন দুর্ভোগের অবসান হতে চলেছে। আজ ১লা জুন জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক এম এ শুভ পাঠানের উদ্যোগে এই এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং যথেষ্ট আনন্দিত।

দীর্ঘদিন ধরে এই এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত, যার ফলে মসজিদে যাতায়াত করা মুসল্লিদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অবশেষে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক এম এ শুভ পাঠানের ব্যক্তিগত উদ্যোগে এই জনগুরুত্বপূর্ণ কাজটি শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা করছেন, এই নির্মাণ কাজ শেষ হলে জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হবে।


More News Of This Category