• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ডোমারে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গণসংযোগ

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
সোমবার, ২৬ মে, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে নীলফামারীর ডোমার বাজারে দোকানদার ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৬ মে) সকাল ১০টায় হালকা বৃষ্টি উপেক্ষা করে ডোমার বাজার এলাকায় দোকানদার, পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এনসিবি’র রিফলেট বিতরণ করেন তিনি। পরে ডোমার বাসস্ট্যান্ডে পখসভায় বক্তব্য রাখেন সারজিস আলম।

এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, ড.আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন, উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, যুগ্ম-সদস্য সচিব রবিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সারজিস আলম জানান উত্তরাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করলো। এছাড়াও নীলফামারী জেলার ৬টি উপজেলায় তারা পরিচিতি সভা ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করবেন।


More News Of This Category