• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাই সুপল গ্রেফতার

মোশাররফ হোসেন, বীরগঞ্জ
শনিবার, ২৪ মে, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২৩ মে’২০২৫ দিবাগত গভীর রাতে জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শ্বাশুড়ি বাহা বেসরা (৫৫) নিহত হওয়ার ঘটনায় খুনি জামাই সামুয়েল মার্ডি সুপল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় খুনির স্ত্রী মিনি হাসদা (৩৬) শ্যালক বিকাশ কিস্কু (৩৫) নামে আরও আহত ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হত্যাকান্ডে নিহত বাহা বেসরা উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া খ্রীস্টান পল্লীর বুধু হাসদার স্ত্রী।

গ্রেফতার খুনী সামুয়েল মার্ডি একই এলাকার শনিরাম মার্ডির ছেলে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সামুয়েল মার্ডির সাথে মিনি হাসদার দাম্পত্য কলহ চলে আসছিল।

কলহের এক পর্যায়ে গত ১৫ পূর্বে মিনি হাসদা নিহত মায়ের বাড়ী চলে আসে এবং সেখানেই থাকে, এতে আরও ক্ষিপ্ত হয় সামুয়েল মার্ডি।

পেশায় ড্রাইভার, এলাকাসী জানায় সে নেশাগ্রস্থ। মাতালামি করে নিজের ২ ভাইকেও ভিটা ছাড়া করেছে।

শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়ীতে গিয়ে ঘুমন্ত শ্বাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে।

অভিযানিক পুলিশ টিমের অফিসার সিরাজুল আওলাদ সুমন জানান হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী খুনি সামুয়েল মার্ডিকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার, সুরতহাল রেকর্ড শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।


এরকম আরও সংবাদ